মহাকাশে যেতে ২৩৮ কোটি টাকার নিলাম জয়

১৪ জুন, ২০২১ ০১:৫৮  
অ্যামাজন প্রধান জেফ বেজোসের সঙ্গে মহাকাশে যেতে ২৮ মিলিয়ন ডলার খরচ করে নিলাম জিতেছেন এক ব্যক্তি। তবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩৮ কোটি টাকা দিয়ে নিলাম জিতলেও নাম প্রকাশে অনিচ্ছুক রহস্যময় এই ব্যক্তি। ব্লু অরিজিনের প্রথম ফ্লাইটের মাত্র দশ মিনিটের মহাকাশ যাত্রায় জেফ বেজোসের সফরসঙ্গী হতে যাচ্ছেন তিনি। প্রা‍য় এক মাস ধরে চলা ১৪০টি দেশের লোকজনকে আকর্ষণ করা এই নিলামের ফলাফল শনিবার প্রকাশ করা হয় এক টুইট বার্তায়। টুইট বার্তায় জানানো হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে নিলামে বিজয়ী এই ব্যক্তির নাম প্রকাশ করা হবে। মাহাকাশ যাত্রার এই বাণিজ্যিক ফ্লাইটের বাকি দুই সদস্য হলেন জেফ বেজোসের ভাই মার্ক এবং অজ্ঞাতনামা একজন নভোচারী। আর এই ফ্লাইটের জন্য নিলামে পাওয়া অর্থ ব্লু অরিজিনের ফাউন্ডেশন 'ক্লাব ফর ফিউচার'কে দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়েছে।